একটি প্রাসাদে একটি দেশের মেয়ে
1. আমিই শারোণের গোলাপ এবং উপত্যকার শাপলাফুল
2. হে আমার প্রিয়তমা, সুন্দরী নারীদের মধ্যে তুমি য়েন কাঁটার মাঝখানে শাপলাফুল!
3. আমার প্রিয়তম, অন্যান্য পুরুষদের মধ্যে জংলী গাছের মধ্যে তুমি একটি দুর্লভ আপেল গাছের মত!আমার প্রিয়তমের ছায়ায বসে আমি তার সুমিষ্ট ফলের আস্বাদ গ্রহণ করি
4. আমার প্রিয়তম আমাকে তার পান-শালায নিয়ে গেল এবং আমার প্রতি তার প্রেম প্রকটিত করলো
5. শুকনো ফল দিয়ে আমায় উজ্জীবিত কর
6. আমার প্রেমিকের বাঁ হাত আমার মাথার নীচে রযেছে এবং তার ডান হাতে সে আমায় জড়িয়ে ধরেছে
7. হে জেরুশালেমের কন্যাগণ, গজলা হরিণ এবং বন্য হরিণের নামে আমার কাছে প্রতিশ্রুতি কর যতক্ষণ পর্য়ন্ত প্রস্তুত না হয়, ভালবাসাকে জাগিও না
প্রিয়জনের অনুরোধ
8. শোন! আমার প্রেমিক আসছে
9. আমার প্রিয়তমটি একটি মৃগের মতো বা হরিণ শাবকের মতো
10. আমার প্রিয়তম আমাকে বলে, “ওঠো প্রিয়তম আমার, অদ্বিতীয় অনন্য আমার সঙ্গে চল! আমরা চলে যাই!
11. দেখ, শীত গত হয়েছে, বর্ষাকালও চলে গেছে
12. মাঠে মাঠে ফুল ফুটছে, পাখিদের গান গাইবার সময় এসে গেছে! ঐ শোন, পারাবতের ডাক শোনা যাচ্ছে
13. ডুমুরের ডালে ডালে কচি ডুমুর ধরেছে
14. হে আমার কপোত, পর্বতের পেছনে কেন লুকিয়ে আছো? তোমাকে দেখতে দাও, তোমার স্বর শুনতে দাও, তোমার কণ্ঠস্বর অতীব মধুর, এবং তুমি সত্যিই সুন্দর!
15. আমাদের জন্য শিযালগুলোকে ধর
16. আমার প্রিয়তম এক মাত্র আমারই এবং আমিও এক মাত্র তারই! তিনি শাপলা ফুলের মধ্যে চরান
17. ছায়া বিলীন হয়ে যাওয়ার আগে দিগন্তের শেষ নিঃশ্বাস (বাতাস) যখন প্রবাহিত হয়, তখন, আমার প্রিয়তম, নবীন হরিণের মত সুউচ্চ বেথর পর্বতে ফিরে এসো!